ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ইউপি সদস্যকে মারপিট, থানায় অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৫:১৩

জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেনকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় সাবেক ইউপি সদস্যের তিন পুত্র, সাবেক ইউপি সদস্য ও সাবেক ইউপি সদস্যের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সেলিম হোসেন। ঘটনাটি সোমবার ওই ইউনিয়নের কাশিড়া বাজারে ঘটেছে।
অভিযুক্তরা হলেন, ওই ইউনিয়নের কাশিড়া (মুন্নাপাড়া) গ্রামের সাবেক ইউপি সদস্য মোকলেছার রহমান(৬০), পুত্র শাকিল হোসেন (৩০), ইসরাফিল(২৫), আবু বক্কর(৩৩) ও ভাই আইযুব আলী (৪২)।
ইউপি সদস্য সেলিম হোসেনের সাথে কথা বলে জানা যায়, গত ৯ ডিসেম্বর কাশিড়া বাজারের শ্যামল ঘোষের বাড়িতে  রাতে ৩ জন ছেলে দরজায় লাথি মেরে পালিয়ে যায়। পরে সেলিম হোসেন ওই ৩ ছেলেকে ডেকে নিয়ে বিষয়টির সমাধার করেন। পূর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের শত্রুতার জের ধরে গত ৯ ডিসেম্বরের ঘটনাকে কেন্দ্র করে ওই ৩ ছেলের সাথে পরামর্শ করে সোমবার দুপুরে কাশিড়া বাজারের একটি দোকানে পাওনা টাকা নিয়ে ফেরে আসার পথে ইউপি সদস্য সেলিম হোসেনকে গালিগালাজ করতে থাকে সাবেক ইউপি সদস্যের ছেলে ইসরাফিল। এক পর্যায়ে সাবেক ইউপি সদস্যের তিন পুত্র, সাবেক ইউপি সদস্য ও তার ভাই বর্তমান ইউপি সদস্য সেলিম হোসেনকে মারধর করে ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার রাতে সেলিম হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকায় ধর্মীয় অনুষ্ঠান চলায় উভয় পক্ষকে শান্তি বজায় রাখার কথা বলে ফিরে আসে। এর পরই আবারও সেলিম হোসেনকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেয় তারা।
ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, সাবেক ইউপি সদস্য মোকলেছার রহমান এবং তার পরিবারের সাথে আমার কোন বিরোধ নেই। তৎকালীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমার নিকট হেরে যান। সেখান থেকেই তিনি মনে ক্ষোভ পুষে রেখে পূর্বের ঘটনার অপরাধীদের সাথে হাত মিলিয়ে আমার উপর পরিকল্পিতভাবে কয়েকবার হামলা করে মারপিট করে আহত করে। বিষয়টি নিয়ে আমি নিরাপত্তা হীনতায় রয়েছি’।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন,‘ প্রথমে মোকলেছার রহমান সেলিম হোসেনের জামা টেনে ধরে গালিগালাজ করতে থাকে। পরে তার এক ছেলে পেছন থেকে সেলিম হোসেনকে জরিয়ে ধরে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা তাদের আলাদা করে দেয়’।    
সাবেক ইউপি সদস্য মোকলেছার রহমান মুঠোফোনে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন। 
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,‘ মারপিটের বিষয়ে সেলিম হোসেন আমাকে ফোন দিয়েছিল। ঘটনাটি আমি তার মুখেই শুনেছি’। 
আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ