পাঁচবিবিতে জাপা প্রার্থীর বাড়ীর সামনে ককটেল বিস্ফোরণ
পাঁচবিবিতে জয়পুরহাট-১ আসনের জাতীয় প্রার্টির প্রার্র্থী প্রফেসর ডাঃ একে এম মোয়াজ্জেম হোসেনের পৌর সরকারি কবরস্থান সড়কের বাসভবনের সামনে পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত প্রায় ১০ টায় দিকে কে বা কাহারা এই ককটেল ৩টির বিস্ফোরণ ঘটায়। এসময় বিকট শব্দে প্রার্থীসহ পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। পরে নাইট গার্ড এবং পুত্রকে নিয়ে মূল ফটক খুলে ৩টি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায় এবং বারুদের গন্ধ অনুভব করে। বিষয়টি থানা প্রশাসনকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রার্থীকে আতঙ্কিত না হওয়া ও নির্বাচনে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি আরো বলেন, এই বিস্ফোরণে আমি আতঙ্কিত নই। নির্বাচন অবাদ ও সুষ্ঠু হলে আমি বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ্।
মঙ্গলবার দুপুরে ঘটনা সম্পর্কে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান সাংবাদিকদের জানান, এটা ককটেল নয়, ককটেল হলে কাঁচের গুড়া,তুলা আলামত পাওয়া যেত। এগুলো কিছুই পাওয়া যায়নি। আমার কাছে মনে হয়েছে পটকা জাতীয় বস্তু। প্রার্থীকে আতঙ্কিত করার উদ্দেশেই এটি করা হয়েছে। আমাদের অনুসন্ধান চলছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পৌর শাখার সদস্য সচিব জুলফিকার ফেরদৌস ভুট্টু, যুব সংহতির উপজেলা সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য জাপা নেতা আশরাফুল, সাবেক ইউপি সদস্য ও পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এসবারুল হক প্রমূখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’