ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খুলনায় দামের ঝাঁজ কমেনি পেঁয়াজের, পাল্লা দিচ্ছে তেল-চিনির দাম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-১২-২০২৩ বিকাল ৫:১৭

বাজারের ঊর্ধ্বমুখী মূল্য তালিকায় পেঁয়াজের সঙ্গে এবার নাম লিখিয়েছে সয়াবিন তেল ও চিনি। ডলারের বাড়তি দামসহ বিভিন্ন কারণ দেখিয়ে পরিশোধনকারী কোম্পানিগুলো এবার দাম বাড়িয়েছে পণ্য দুটির। গেল শনিবার সন্ধ্যায় হঠাৎ খুলনাসহ সারাদেশে দাম বাড়ে পেঁয়াজের। ভারতের রফতানি নিষেধাজ্ঞার পর দেশের বাজারে সুযোগ সন্ধানী সিন্ডিকেট রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়েছে কয়েকগুণ। যা নির্দষ্ট আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম। 
মঙ্গলবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও ক্রেতাশূন্যতায় কিছুটা কম দামে পেঁয়াজ বিক্রি করছেন বিক্রেতারা। এছাড়াও সোমবার খুলনা নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার দপ্তর। তবে অধিকাংশ বাজারে এখনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি দরে। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দামও কমবেশি ১৬০-১৭০ টাকা। এছাড়া দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। তবে দেশি এই পেঁয়াজ বাজারে এলেও খুব একটা প্রভাব পড়েনি বাজারমূল্যে। অন্যদিকে, সয়াবিন তেলের দাম লিটারে অন্তত ৪ টাকা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে। পরিশোধনকারী কোম্পানিগুলো নতুন দামের পণ্য দুটি বাজারে ছেড়েছে। ভোজ্যতেল ও চিনির পাইকারি ব্যবসায়ী ও ডিলাররা জানিয়েছেন, দুই সপ্তাহ আগে থেকেই তেল-চিনির দাম বাড়ানো শুরু করে কোম্পানিগুলো। তবে পণ্যে গায়ে লাগানো মোড়কে নতুন দাম উল্লেখ করা হয় ৩-৪ দিন আগে। মোড়কে উল্লেখ করা নতুন দাম অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৮২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৪৫ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৪৭-১৪৮ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৫২-১৫৩ টাকায়। এছাড়া খোলা ও প্যাকেটজাত চিনির নির্ধারিত দাম ছিল যথাক্রমে ১৩০-১৩৫ টাকা কেজি। নতুন মূল্য অনুযায়ী, প্যাকেটজাত চিনির নতুন দাম এখন ১৪৮ টাকা। আর প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত