জাতীয় দলে আফগানদের ভিডিও অ্যানালিস্ট
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ মহসিন শেখ। মূলত পরখ করে দেখতে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পছন্দ করলে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে পাকিস্তানি বংশোদ্ভূত এ অস্ট্রেলিয়ানকে।
আফগানিস্তান জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ ছিলেন তিনি। মহসিনকে পরখ করে দেখার বিষয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘পারফরম্যান্স অ্যানালিস্ট কোচের পদ প্র্যাকটিক্যাল হওয়ায় দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়ার আগে দেখে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে ভালো কাজ করেন তিনি। আন্তর্জাতিক দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে। লেভেল থ্রু করা কোচ। নিউজিল্যান্ড সিরিজে ভালো কাজ করলে তাঁকে নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে পারে বিসিবি।’
বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ ছিলেন ভারতের শ্রীনিবাস। আইপিএল মৌসুমে ছাড় পাওয়ার শর্তে চুক্তিতে ছিলেন তিনি। শ্রীনিবাস কাজ ভালো করলেও বাংলাদেশ দলকে নিজের মনে করতেন না বলে অভিযোগ ছিল। ব্যাটে-বলে মিলে গেলে মহসিনকে নেওয়া হতে পারে শ্রীনিবাসের জায়গায়।
এমএসএম / এমএসএম
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
Link Copied