ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চাটখিলে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মত বিনিময়


চাটখিল প্রতিনিধি  photo চাটখিল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৩ দুপুর ১:২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের নেতা-কর্মী ও জনসাধারণের সাথে গত মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ জাহাঙ্গীর আলমের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জসিম উদ্দিন বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলমের সঞ্চলনায় উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল,সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জেলা আ’লীগের সাবেক সদস্য ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমির, চাটখিল উপজেলা বিআরডিবি সভাপতি ভিপি মিজানুর রহমান,  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজাদ খান, চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নজরুল দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মামুনুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল গাজী প্রমূখ। 

এ সময় বক্তারা আগামি ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ জাহাঙ্গীর আলমের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামিতে এ ধারা অব্যাহত রাখার জন্য ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ