নন্দীগ্রামে পুলিশের অভিযানে চারটি চোরাই গরু উদ্ধারসহ গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে চারটি চোরাই গরু উদ্ধারসহ বিভাগীয় কুখ্যাত গরুচোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তাদের কাছ থেকে হাতুরি, রশি, স্লাই সহ গরু চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আন্ত:বিভাগীয় গরু চোর চক্রের প্রধান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুরা গ্রামের নূর মোহাম্মদ (৪০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জাংকীগাতি গ্রামের ছামেদুল ইসলাম (৩৮) ও নাটোরের সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম (৪৮)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিল। গরু চুরিতে ব্যবহার করতো ট্রাক। ট্রাকে করে বিভিন্ন জেলায় চোরাই গরু স্থানান্তর সহ বিক্রি করতো। এই চক্রের মূল হোতা ছিলেন নুর মোহাম্মদ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে নুর মোহাম্মদের নেতৃত্বে চোরাই গরু সহ চক্রের সদস্যরা সিরাজগঞ্জের একটি বাড়িতে আত্মগোপনে আছে। এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি চৌকস টিম প্রথমে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে দুটি গরুসহ চক্রের প্রধান নুর মোহাম্মদকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী নাটোরের সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জাংকীগাতি গ্রামের ছামেদুল ইসলামকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিরাজগঞ্জ সদর এলাকার কুখ্যাত গরু চোর মোতালেব হোসেনকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সে পালিয়ে যায়। এসময় মোতালেব হোসেনের বাড়ি থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই দুটি গাভী ও দুটি বাছুর গরুসহ আন্ত:বিভাগীয় কুখ্যাত গরুচোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা কালে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গত শনিবার রাতে নন্দীগ্রাম পৌরসভার বেলঘরিয়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
Link Copied