রাতে ঘুরে ঘুরে শীতার্তদের কম্বল প্রদান করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক
প্রকৃতিগতভাবে কয়েক দিন যাবৎ টাঙ্গাইলে শীতের প্রকোপ বেড়েছে। প্রচন্ড শীতের হাত থেকে টাঙ্গাইলের দরিদ্র ছিন্নমূল মানুষকে রক্ষা করতে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। মঙ্গলবার রাতে পাঁচ শতাধিক কম্বল জেলা শহরের হাসপাতাল, রেল স্টেশন, বাস স্টেশন'সহ বিভিন্ন এলাকায় ঘুরে বিতরণ করেন তিনি। এছাড়াও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রোগিদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ'সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি