হালি পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত রাজবাড়ীর কৃষক
রাজবাড়ীতে শুরু হয়েছে ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপনের আবাদ।কৃষক সকল ফসলের মধ্যে পেঁয়াজ চাষ করে অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। যেকারণে প্রতিদিন খুব সকালে পেঁয়াজের চারা রোপনের জন্য মাঠেনেমে পড়েন চাষীরা। সন্ধ্যা পর্যন্ত তারা মাঠেই কাজ করেন। আবার অনেকেই রাতে হালি পেঁয়াজের চারা উত্তোলন করে থাকে। বর্তমানে জমিতেই দল বেধে পেয়াঁজ উৎপাদনের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
সরেজমিনে, বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, ঠান্ড ও কুয়াশা উপেক্ষা করে খুব সকালে একেকটা জমিতে দুজন করে শ্রমিক ছোট হাত নাঙ্গল দিয়ে জমির গুড়া মাটির ফাঁক করে দিচ্ছেন আর ১০-২০ জনের একদল শ্রমিক সারিবদ্ধভাবে বসে সেখানে পেঁয়াজের চারা রোপন করছেন। অন্যদিকে আরো একদল শ্রমিক পেঁয়াজের চারা (হালি) উত্তোলন করে এনে জমিতে কর্মরত শ্রমিকের হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর জমিতে চারা রোপনের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই সার-ওষুধ ছিটিয়ে দেওয়ার পর শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছে। এভাবেই চলছে পুরো এলাকায় পেঁয়াজ আবাদের কাজ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied