ভুমি অফিসে আকস্মিক জেলা প্রশাসনের অভিযানে প্রতারক আটক
ঢাকা জেলা প্রশাসন বিভিন্ন অবৈধ ভুমি দখলদারীদের উচ্ছেদের পাশাপাশি ভুমি সেবা নিশ্চিতের লক্ষে অভিযান করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন ও সাধারণ জনগণকে হয়রানিবিহীন স্বচ্ছ ভূমি সেবা প্রদানের উদ্দেশ্যে বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ সকালে ঢাকা জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের অধীন মতিঝিল ভূমি অফিসে আকস্মিক মোবাইল কোর্ট পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহামুদুল হাসান।
মোবাইল কোর্ট চলাকালীন অফিস চত্বরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা স্বপন পিতা চান বাদশা, সবুজবাগ, ঢাকা নামে এক ব্যক্তির নিকট জমির দলিল, দাখিলা কপি, খতিয়ান ও অন্যান্য ভূমি সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। পাশে দাড়ানো একজন সেবাগ্রহীতাকে জিজ্ঞেস করলে জানা যায় উক্ত স্বপন নামের ব্যক্তি তার নামজারি সম্পাদন করে দিবে বলে কাগজপত্র চায়। পরবর্তীতে জানা যায়, ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের অফিসের কর্মচারী পরিচয়ে ভূমি সংক্রান্ত কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারি ধার্য্য মূল্যের চেয়ে অধিক অর্থ আদায় করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে সে অভিযোগ স্বীকার করে।
সরকারি অফিসে ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণকে হয়রানি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক অর্থ আদায় করার অপরাধে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি ও ঘটনা যাচাইঅন্তে মোবাইল কোর্টের আওতায় তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০(দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), ঢাকা বলেন
' ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের হয়রানিবিহীন সেবা প্রদানে নিশ্চিতকরণে ভূমি অফিসের দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করে দালালদের শাস্তি দেওয়া হচ্ছে, অভিযান অব্যাহত থাকবে'
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন