ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খুলনায় কুকুরের মাংস বিক্রির অভিযোগে ৪ জন আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৩:৪৮

খুলনায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে চার জনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অষ্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যাক্ত ভবনে নিয়ে যেতো। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়দের সন্দেহ। বুধবার বিকেলে এলাকাবাসী ওই চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে। সন্দেহ হওয়ায় খবর দিলে পুলিশ এসে তিনজনকে আটক করে। পরে বিরিয়ানি রান্না করে বিক্রি করে এমন একজনকেও আটক করা হয়। এসময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যাক্ত ভবনটিতে। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়েছে। এসময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এক যুবক তাদের মাস খানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তাদের দাবী বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করত। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক এসেছেন। তাদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত