ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

২৪ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা র‌্যাবের হাতে আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ৪:১৬

২৪ কেজি গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে আটক করছে র‌্যাব-১৪। তাদের দেহ তল্লাশী করে মাদক বিক্রির নগদ এক লক্ষ ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল এবং একটি ডিজিটাল স্কেল (মাপার যন্ত্র) জব্দ করা হয়েছে।
আটকরা হলো- কিশোরগঞ্জের সদর উপজেলার করমালী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩)। আরেকজন ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানাধীন গুনপুর (গনকমোড়) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. অপু (৩২)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। 
র‌্যাব জানায়, গত সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন পাকুন্দিয়া গ্রামের জনৈক মো. নাজমুল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ব্রাহ্মনবাড়িয়া জেলা হতে এসব মাদক সংগ্রহ করে। সেগুলো পাইকারী বিক্রয় করার জন্য নাজমুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। আটককৃতদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ