সেন্টমার্টিনে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে (বিএফএসএ) জাইকার অর্থায়নে পরিচালিত "Strengthening the Inspection, Regulatory and Coordinating Function of BFSA Project" শীর্ষক প্রকল্পের আয়োজনে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সেন্টমার্টিন ইউনিয়নে খাদ্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াকরণ, পরিবেশন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আব্দুল কাইউম সরকার। কর্মশালায় উপস্থিত খাদ্য ব্যবসায়ীদেরকে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আইন ও বিধি-বিধান সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। তিনি বলেন, " যে কোনো পর্যটন নগরীর মূল আকর্ষণ হলো খাবার-দাবার। তাই খাদ্য প্রস্তুতকালে পোড়াতেলের ব্যবহার পরিহার করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুতের উপর জোর দিতে হবে। এতে করে সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাবে।"
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সচিব ও STIRC প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আব্দুন নাসের খান । তিনি পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশনের জন্য খাদ্য ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন এবং উন্নত বিশ্বের মত পর্যটকবান্ধব নিরাপদ খাবার পরিবেশনের নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ'র অতিরিক্ত পরিচালক (উপসচিব ) জনাব মোঃ কাওছারুল ইসলাম সিকদার । তিনি উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের সাথে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিষয়ে মুক্ত আলোচনা পরিচালনা এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মো: নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, কক্সবাজার; জনাব মোঃ আবদুল হান্নান, মনিটরিং অফিসার ও জনাব মোঃ তাইফ আলী, গবেষণা কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
কর্মসূচিতে উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেট, নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক খাদ্য নির্দেশিকা, এ্যাপ্রোন, ক্যাপ ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধ-শতাধিক খাদ্য ব্যবসায়ী উপস্থিত ছিলো।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন