ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্দোগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে শহরে দুটি র্যালী বের করা হয়। র্যালী দুটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, ,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা,জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ সালমা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
অপরদিকে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ নানা সংগঠন শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও আলোচনা সভা, দোয়া মাফফিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা