শিবচর বাজারে চারটি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা
মাদারীপুরের শিবচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাঁচাবাজার ও মাংসের বাজারসহ ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে গরুর মাংস ৬৫০টাকা কেজিতে নির্ধারণ করা হলেও, শিবচর বাজারে ৭০০টাকা কেজিতে মাংস বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার বাজারে অভিযান চালায়।
এসময় ক্রেতাদের কাছে জিজ্ঞেস করলে ক্রেতারা জানান মাংস কেজিপ্রতি ৭০০টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের কাছে জানতে চাইলে কোন সুস্পষ্ট কারণ দেখাতে না পারলে ওই মাংস বিক্রেতাকে সর্তকতামূলক ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
একই সময় কাঁচাবাজার মিহির স্টোরে পাঁচ হাজার শিকদার স্টোরে ১ হাজার ও তুহিন স্টোরে ১হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমাদের অভিযান নিয়মিত চলবে। আমরা চারটি প্রতিষ্ঠানকে জরিমান আদায়সহ সতর্ক করে দিয়েছি।
এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত