ব়্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন জো রুট
আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন অনেক আগে। এবার আরো অনেক পেছনে পড়ে গেলেন ভারতীয় বিরাট কোহলি। তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে এলেন ইংলিশ অধিনায়ক জো রুট। আজ প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দেখা যাচ্ছে কোহলিকে ৫ নম্বরে ঠেলে দিয়ে চতুর্থ স্থানে উঠে এলেন রুট। মূলত নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি (৬৪) ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করার পুরস্কার পেলেন তিনি।
আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাংকিংয়ে দেখা যাচ্ছে রুট এক ধাপ উন্নতি করেন। ট্রেন্টব্রিজে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। এ কারণেই ব়্যাংকিংয়ে পেছনে পড়লেন তিনি। বিরাট এক ধাপ পিছিয়ে গেলেও রোহিত শর্মা ও রিশাভ পান্ত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন। রোহিত ৬ নম্বরে ও পান্ত রয়েছেন ৭ নম্বরে।
টেস্ট ব়্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশের বাইরে রইলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। হেনরি নিকোলসের সঙ্গে পাক অধিনায়ক যুগ্মভাবে ১০ নম্বরে অবস্থান করলেও ভগ্নাংশের কারণে তিনি চলে গেছেন ১১ নম্বরে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ এবং মার্নাস ল্যাবুশানে। এই তিনটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি।
টেস্ট বোলারদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন ভারতের প্রেসার জসপ্রিত বুমরাহ। তিনি ১০ ধাপ উঠে এসে সেরা দশে ঢুকে পড়েছেন। বুমরাহ এই মুহূর্তে রয়েছেন আইসিসির ৯ নম্বর অবস্থানে। রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্টব্রিজে না খেললেও টেস্ট বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষ স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন ৫ নম্বরে। শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার।
জামান / জামান
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ