ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ১২:১০

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর বয়সভিত্তিক কোনো আসরে আর সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত তারা। ইনফর্ম টাইগারদের সামনে এবার শক্তিশালী ভারত। সেমি ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুব টাইগাররা। সর্বশেষ গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ-

মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

এমএসএম / এমএসএম

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও