যশোরের এসপিকে বদলি চেয়ে সকালে চিঠি, বিকেলে প্রত্যাহার
যশোরের জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে গত বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠান যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তুু বিকেলে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে বদলির চিঠি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তাঁরাই।
যশোরের ৬টি আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের যৌথ স্বাক্ষরিত প্রত্যাহারপত্রে বলা হয়েছে,বিশেষ কারণে তারা সকালে দাখিল করা চিঠি প্রত্যাহার করে নিচ্ছেন। এতে স্বাক্ষর করেছেন যশোর-১ আসনের জাপা প্রার্থী মো. আক্তারুজ্জামান,যশোর-২ আসনের ফিরোজ শাহ,যশোর-৩ আসনের মোঃ মাহবুব আলম,যশোর-৪ আসনের জহুরুল হক,যশোর-৫ আসনের এম এ হালিম এবং যশোর-৬ আসনের জি এম হাসান।
এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও যশোর-৩ আসনের প্রার্থী মাহবুব আলম বাচ্চু জানান,এসপিকে নিয়ে মূলত যশোর-৫ আসনের জাপা প্রার্থী সংশয়ে ছিলেন।তাঁর কারণেই সকালে আবেদন করা হয়েছিল।কিন্তুু পরে যখন বিষয়টি পরিষ্কার হয়েছে এবং অবাধে ভোটদানের পরিবেশ বজায় থাকবে বলে নিশ্চয়তা পেয়েছি তখন আগের চিঠিটি প্রত্যাহার করেছি। যশোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির বলেন,পুলিশ সুপারের বিরুদ্ধে আমার অভিযোগ ছিল না।দাখিল করা সকালের আবেদনটির সঙ্গে আমার সম্পৃক্ততা নেই বরং আবেদন প্রত্যাহারের ব্যাপারে ভূমিকা রেখেছি।
এর আগে বৃহস্পতিবার সকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পৃথকভাবে চিঠি দিয়েছিলেন জাতীয় পার্টির ছয় প্রার্থী।তাদের প্রত্যেকের চিঠির ভাষা একই।চিঠিতে উল্লেখ করা হয়েছিল,এসপি প্রলয় কুমার জোয়ারদার প্রায় তিন বছর যশোর জেলায় কর্মরত।ফলে তিনি আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied