রাজবাড়ীতে প্রার্থিতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বতন্ত্র প্রার্থীর শ্রদ্ধা
রাজবাড়ীতে প্রার্থিতা ফিরে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকািন্দ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নুরে আলম সিদ্দিকী হক। এরই মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন তিনি।এ সময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘এক শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে। আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষের বিজয় হয়েছে। বিজয়ের মাসে আমি আরেকটি বিজয়ের দেখা পেয়েছি। তাই সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। নির্বাচনে অংশ নিতে আমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণ আমার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’এর আগে গত ৪ ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এক শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে নুরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান