ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিজয় দিবস উদযাপনে প্রস্তত জাতীয় স্মৃতিসৌধ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৫-১২-২০২৩ রাত ১১:২

মহান বিজয় দিবস শনিবার ১৬ ই ডিসেস্বর, সেই কারনে স্মৃতিসৌধের প্রস্ততিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।  

এই দিবসে বিভিন্ন রাজনীতি, সাংস্কৃতিক অঙ্গন, ক্লাব-সংগঠনসহ সকল ক্ষেত্রে শুদ্ধিকরণের প্রত্যয়। তা না হলে আগামীতে নৈতিক অবক্ষয় অপরিহার্য।

কলমের আশ্চর্য ক্ষমতায় বিজয়ের স্মৃতিচারন,পাঠ্যপুস্তকের মাধ্যমে বর্তমান প্রজন্মের সামনে বিজয় দিবসের ইতিহাসকে স্মৃতিপটে ধারনের লক্ষে বাস্তব দৃষ্টান্তকে তুলে ধরে হৃদয়ে লালন করে তাই বীর শহীদদের শ্রদ্ধা জানান হয় বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। 
বিবেকবানরা ধারন করে অসি অপেক্ষা মসি বেশি শক্তিমান! তরবারির ক্ষমতা যত প্রবলই হোক না কেন তা কলমের চাইতে শক্তিশালী নয়। কলমের মাধ্যমে শক্তি প্রদর্শন না করা গেলেও মানুষের চেতনাকে, হৃদয়কে জয় করা যায় সহজেই। বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, হালাকু খান, চেঙ্গিস খান, নাদির শাহ, হিটলার প্রমুখ তাদের মারণাস্ত্রের আঘাতে রক্তের বন্যা বইয়ে দিয়ে দিগি¦জয়ী বীরের আখ্যায় আখ্যায়িত হলেও ইতিহাসে তারা শ্রদ্ধা ও ভালবাসার আসন লাভ করতে ব্যর্থ হয়েছেন। পক্ষান্তরে, মসি বা লেখনীর সাহায্যে যেসব মনীষী তাদের জ্ঞানগর্ভ দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাষ্ট্রনীতি প্রভৃতি বিষয়ে বিশ্ব-মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গেছেন; তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করছে। কলম সৈনিকের যথার্থ ব্যবহার হলে রং বেরং মুখের অন্তরালে যা আছে সব বেরিয়ে আসবে। তাই মহান বিজয় দিবসের অর্জনের স্মৃতিচারনে এবং জাতীয় স্মৃতিসৌধের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলমের একটু তুলির আঁচড় দিয়ে স্মরন করি। 

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। ধুঁয়েমুছে চকচকে করা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রতিটি স্থাপনা। জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রংতুলির আঁচড় এবং বাহারি ফুলে সজ্জিত জাতীয় স্মৃতিসৌধ। সৌধ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ এলাকা।

স্মৃতিসৌধে পরিচ্ছন্নতাকর্মী হালিমা বলেন, “আমি এখানে দীর্ঘদিন ধরে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করি। বিজয় দিবস উপলক্ষে কাজ করছি। শহীদদের জন্য কাজ করতে পেরে নিজেও অনেক ভালো লাগে।”

রাজমিস্ত্রি আবুল কালাম বলেন, “প্রায় এক ধরে স্মৃতিসৌধে কাজ করছি।অনেক স্থানে প্লাস্টারের কাজ করেছি। এখন কাজ অনেকটাই শেষ হয়েছে।”

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ধোয়ামোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধের সবুজ চত্বর।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’