নোয়াখালীতে পুকুরে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied