ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অপরাধীদের আতঙ্ক ওসি আবুল কাসেম ভূঁইয়া মনোহরদীতে বদলি


ইদুল ফিতর photo ইদুল ফিতর
প্রকাশিত: ১৬-১২-২০২৩ দুপুর ৩:৪৫

নরসিংদীতে ২৭ মামলার আসামী গ্রেফতার, নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় একই দিনে ৯৩ জন সহ নাশকতার মামলায় জড়িত ৩৪০ জনকে আটক, জামাত শিবিরের ৯০ জন আটক,  হত্যা কা-েরর প্রধান আসামী গ্রেফতার, এরকম অসংখ্য সংবাদের শিরোনাম করা বদলি হলেন সেই ওসি আবুল কাসেম ভূঁইয়া।

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সুপারিশে সারা দেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির আদেশ জারি করে একটি প্রজ্ঞাপন দিয়েছে পুলিশ সদর দপ্তর। ওই প্রজ্ঞাপনের তালিকায় নরসিংদীর পাঁচ থানার ওসির মধ্যে রয়েছে নরসিংদীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া। প্রজ্ঞাপন তালিকায় দেখা যায়, নরসিংদী মডেল থানা থেকে বদলি করা হয়েছে একই জেলার মনোহরদী থানায়। 

এদিকে ওসি আবুল কাসেম ভূঁইয়া নরসিংদী মডেল থানায় কর্মকালিন সময়ে নাশকতার অভিযোগে জামাত শিবিরের প্রায় শতাধিক আসামী গ্রেফতার, চাঞ্চল্যকর হত্যা কা-ের আসামী গ্রেফতার, বিএনপি’র নেতাকর্মী ও অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে নরসিংদী শহরে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়াও তার সময়ে, নরসিংদীর চরাঞ্চল এলাকা আলোকবালি,  নজরপুর ও  করিপুর এর মতো এলাকা গুলোতেও কমে এসেছে ট্রেঁটা যুদ্ধ। ঐ এলাকা গুলো এখন শান্তির জনপদ।  

নরসিংদী আইজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় উনি সর্বদা সচেষ্ট ছিলেন। বিশেষ করে চরাঞ্চলে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার সর্বোচ্চ সফলতা কামনা করি।

নজরপুর ইউপি চেয়ারম্যান স্বপন জানান, আমাদের নরসিংদী সদর থানায় ওসি আসবে যাবে কিন্তু এরকম দায়িত্বশীল ওসি কখনো পাবো কিনা জানিনা, ওনায় যেখানেই থাকুক আল্লাহ ওনাকে ভালো রাখুক এই দোয়া করি। 

এছাড়াও জানাযায়, আগে পুলিশের ভয়ে থানায় সাধারণ মানুষ আসতে ভয় পেতো কিন্তু ওসি আবুল কাসেম ভূঁইয়া থাকা কালীন সময়ে মানুষ খুব সহজেই তাদের সমস্যা কথা ওসির নিকট বলতে পারতো এবং সমাধানও পেতো। এমনকি এসব কারণে তাকে অনেকে গরিবের ওসি বলেও ডাকতো। সরকারি চাকুরিতে বদলি একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু অত্যন্ত কর্মটও দায়িত্বশীল এই অফিসারের বদলিতে হতবাক হয়েছেন সাধারণ মানুষ। এত দ্রুততম সময়ে তার বদলির বিষয়টি মেনে নিতে পারছেন না তারা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বেলাবরের ওসি তানভীর আহমেদ। সময়ই বলে দেবে আগামী দিনে কেমন যাবে নরসিংদী সদর।

উল্লেখ্য, ওসি আবুল কাশেম ভূঁইয়া খাগড়াছড়ি জেলার একজন কৃতি সন্তান। ১৯৭৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। মানিকছড়ি হাই স্কুল থেকে এসএসসি,কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স -মাস্টার্স সম্পূর্ণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৯ তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। ২০০৭ সালে রেঞ্জের সর্বোচ্চ নাম্বার পেয়ে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১১ সালে ইন্সপেক্টর হন। জাতিসংঘের শান্তি মিশনেও (সেট মিশন২০০৯-১০ )তিনি অংশগ্রহণ করেছিলেন। ২০২২ সালে ২২ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন তিনি। যোগ দানের পর থেকে ১৩ ডিসেম্বর বদলির দিন পর্যন্ত তিনি ছিলেন তার কর্মক্ষেত্রে অবিচল এবং দায়িত্বশীল।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ