ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ১০:১৯

তিন দফা বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। শেষ পর্যন্ত খেলা ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে রীতিমতো চীনের প্রাচির তুলে কিউইরা। লাথাম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, এই মাইলফলক ছুঁয়েছেন ইয়াং। তার শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।আজ রবিবার ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে