আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত আবারও নৈরাজ্য করতে চাচ্ছে _সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ(এমপি) বলেছেন দেশে অশান্তি হতে দেওয়া যাবেনা। আসন্ন নির্বাচনকে কেন্দ্রে করে বিএনপি-জামায়াত আবারও নৈরাজ্য করতে চাচ্ছে তাই তাদেরকে প্রতিহত করতে হবে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যকে প্রতিহত করে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের সরকার আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। একাত্তরের বিরোধী চক্র দেশের শান্তি চায়না। তারা আবারও অরাজকতা করতে চায়।
তিনি আরও বলেন, আপনাদের বিপদের সময়, জরুরি অবস্থায় আপনাদের ডাকে সাড়া দিয়ে পাশে এসেছি। সুখ দুখের কথা শুনেছি। দশটা কাজ করতে গিয়ে দুয়েকটা ভুল হতেই পারে, সবকিছু ভুলে গিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ন করতে আবারও আওয়ামীলীগের পাশে থাকবেন।
মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied