মান্দায় বাঁটোয়ারা মামলা করে অন্যের জমি দখলের অভিযোগ
নওগাঁর মান্দায় বাঁটোয়ারা মামলা করে সুকৌশলে অহিদুর গংদের ক্রয়কৃত জমি রাতারাতি টিন দিয়ে ঘিরে দখল করে নিয়েছেন প্রভাবশালী ফজলু গংরা। এমন অভিযোগ ভুক্তভোগী অহিদুর গংদের। ভূক্তভোগী অহিদুর গং উপজেলার মেরুল্যা (শাহানাপাড়া) গ্রামের মৃত মমিন উদ্দিন শাহানার ছেলে।
অভিযুক্ত ব্যক্তি হলেন, পার্শ্ববর্তী এলাকার দোসতি গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২০০০ সালে অহিদুর গংরা প্রকৃত জমির মালিক নজরুল ইসলাম, বয়েজ উদ্দিন ও দিল মোহাম্মাদ গংদের নিকট থেকে দোসতি মৌজার ১৫৪ নং খতিয়ানের ৬৩৩ ও ৬৩৪ নং দাগে ৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয় করার পর থেকে অদ্যবধি পর্যন্ত উক্ত জমির মালিক অহিদুর গংরা ভোগদখল করে আসছিলেন।হঠাৎ করে গত শুক্রবার (১৫ডিসেম্বর) অভিযুক্ত ফজলু গংরা ভোর বেলা টিন দিয়ে ঘেরাও করে নেয় তাদের দখলীয় জমি। এমতাস্থায় জমি মালিক অহিদুর গংরা চরম বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে জমি মালিক অহিদুর মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ
নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ
ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি
নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন
সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা
মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন
শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন
রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর
চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার