দুর্গাপুরে ভাইয়ের হাতে ভাই খুন
নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হচ্ছেন, উপজেলার চন্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে নুরুল আলম (৫৫)। আর অভিযুক্ত ভাই হচ্ছেন, মজিবুর রহমান (৫০)।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে তর্ক বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই মজিবুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান বড় ভাই নুরুল আলম। ঘটনার পরপরই মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল আলমকে উদ্ধার করে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি উত্তম চন্দ্র দেব জানান, লাশ উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড