ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার প্রার্থী সাজুর মনোনয়ন প্রত্যাহার করলেন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৭-১২-২০২৩ দুপুর ৪:৫৯

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু প্রার্থিতা প্রত্যাহার করেছেন।আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আশুগঞ্জ রিটার্নিং কর্মকর্তার অফিসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আসন সমঝোতার অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাজু। উল্লেখ্য, উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু জয় লাভ করেন। গত ১৫ নভেম্বর বিকেলে তিনি শপথ নেন। শপথের আড়াই ঘণ্টা পরই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জাতীয় সংসদের কার্যক্রম শেষ হওয়ায় তাতে অংশ নেওয়ার সুযোগ হয়নি শাহজাহান আলমের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে তিনি আবারও মনোনয়ন পেয়ে নৌকা পেলেও, দলীয় সিদ্ধান্তে সেটা প্রত্যাহার করেন আজ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন