ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে মোটরসাইকেল এক্সিডেন্টে এক নারী নিহত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:০

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেল এক্সিডেন্টে শেলী বিশ্বাস (৬৩) নামে এক মহিলা নিহত হয়েছে।

১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে এই ঘটনা ঘটেছে।নিহত শেলী বিশ্বাস পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেবল মহাজন পাড়ার সমীর বিশ্বাসের স্ত্রী। নিহত শেলী বিশ্বাস ২ ছেলে ও ১ কন্যাসহ সন্তানের জননী বলে জানান গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেলী বিশ্বাস উপজেলা শিক্ষা অফিসে ঝাড়ুদার হিসেবে কাজ করলেও প্রধানসড়স্থ হোটেল (দোকান) থেকে অফিস স্টাফদের জন্যে চা-নাস্তা আনা নেওয়া করতো বলে জানান নিহতের ভগ্নিপতি পান দোকানদার। শনিবার দুপুরে প্রতিদিনের ন্যায় সড়ক পারাপার করার সময় দক্ষিণ থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল হঠাৎ করে তাকে মেরে দেয়াতে গুরুতর আহত হয়ে পড়ে শেলী বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে শেলি বিশ্বাসকে আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়, তাঁর অবস্থা গুরুতর হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে, চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে মর্মে নিহতের পরিবারিক সুত্রে জানা যায় গেছে।

এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ এস আই মং ত্থোয়াই বলেন, নিহতের পরিবার এবিষয়ে কোনো মামলা করবেনা বলছে, বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্যে তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদানপূর্বক তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির