ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেবার অভিযোগ


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:৫

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার হতে  বাড়ী ফেরার পথে শনিবার রাতে এক মুরগী ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 
উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মোকলেছ ফকিরের ছেলে আহত মিরাজুল ফকির (২৫) গতকাল রবিবার সকালে জানান, প্রতি দিনের ন্যায় শনিবার রাতে দোকান বন্ধ করে মুরগী বিক্রির ৩২ হাজার টাকা নিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে গৌকুল ব্রীজে আসামাত্র পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রমজান আলী মিয়ার ছেলে রনি মিয়া (২২), এন্তাজ মিয়ার ছেলে রজব মিয়া (৪৬), নতুনচর গ্রামের আজিমদ্দীন শেখের ছেলে হাবিব শেখ (২৭),সহ অজ্ঞাত একজন আমার পথরোধ করে বাইসাইকেল থেকে আমাকে নামিয়ে মাঠের মধ্যে নিয়ে বেধরক মারপিট করাসহ হত্যার হুমকী দিয়ে আমার কাছে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পথচারিরা আমাকে পরে থাকতে দেখে বাড়ীতে খবর দিলে বাড়ীর লোকজন আহত অবস্থায় আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান