ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি সামছুল হক, সা: সম্পাদক আকরাম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:৪১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর তোফায়েল আহমেদ ও রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ সালের জন্য বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ ও অফিসার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোঃ সামছুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মুহাম্মদ আকরাম হোসেন। আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যের একটি কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়। এছাড়াও সভায় উপ-গ্রন্থাগারিক মোঃ আতিকুজ্জামানকে সভাপতি ও উপ- রেজিস্ট্রার (সংস্থাপন) মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের অফিসার্স ক্লাব কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ ও অফিসার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত