ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মান্দায় ডিবি পুলিশকে মারপিটের ঘটনায় আটক ২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২১ রাত ৮:১৯

নওগাঁর মান্দায় ডিবি পুলিশকে মারপিটের ঘটনায় দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ ‍আগস্ট) দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় খলিলুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করলে ডিবি পুলিশকে মারপিট করে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। 

আটককৃতরা হলেন- উপজেলার ন্যাড়াডাং গ্রামের মাদক ব্যবসায়ী খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪০) ও মৃত মুসলেম উদ্দিনের ছেলে লাদু (৪৮)। 

জানাগেছে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বা ইউপির বড় বেলালদহ গ্রামে নওগাঁ ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী খলিলুর রহমানকে হেরোইনসহ আটক কর‍া হয়। আটকের পর মাদক ব্যবসায়ী খলিলুর রহমান কৌশলে কনস্টেবল আনোয়ারকে হাতুড়ি দিয়ে আঘাত করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। আহত কনস্টেবল আনোয়ার হোসেনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডিবির উপ-পরিদর্শক মহসীন রেজা, সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। 

নওগাঁ  ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে মারপিট ও মাদক মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ