ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঈশ^রদীতে বিজয় দিবসে উদ্যোগতা মেলার সমাপনী এবং ব্যাডমিন্টন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:৪৬

এএ আজাদ হান্নান,ঈশ^রদী ॥ মহান বিজয় দিবস উপলক্ষে এবং ব্যবসায়ীদের পরস্পরের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষে ঈশ^রদীর ঐতিহ্যবাহী স্বপ্নদ্বীপ রিসোর্টে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত উদ্যোক্তা মেলার সমাপনী এবং মরহুম হাজেরা খাতুন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে খায়রুল গ্রফ অব ইন্ডাষ্ট্রিজের মালিক পক্ষের ত্বত্তাবধানে রিসোর্টের অভ্যন্তরের সংস্কৃতি মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। বিদেশী পর্যটকের আগমনের দিক দিয়ে দক্ষিন এশিয়ার শীর্ষস্থানীয় স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান আলহাজ¦ খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, বিশিষ্ট শিল্পপতি শামীম হোসেন,প্রধান শিক্ষক গোলাম রসুল। অনুষ্ঠানে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেওয়া হয় ৩-১ পয়েন্টে বিজয়ী মান্না সরদার প্রাইভেট লিমিটেড এর পরিচালক নিপু সরদারের হাতে এবং উদ্যোগতা মেলায় অংশ গ্রহণকারী শিল্পতি পূর্বাশা বেভারেজ এন্ড ফুড প্রডক্টস্ এর পরিচালক শামীমসহ অন্যদের পুরস্কিত করা হয়। উল্লেখ্য স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান আলহাজ¦ খায়রুল ইসলাম ঈশ^রদীর পরিবেশ ও যুবসমাজের উন্নয়নে একটি টেলিভিশন নাটক নির্মাণের ঘোষনা দেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ