ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গাছে ঝুলন্ত মরদেহ, বাঁধা ছিল হাত ও পা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ১:১৯

জয়পুরহাটের আক্কেলপুরে আম গাছে ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানা পুলিশ। মরদেহের হাত ও পা বাঁধা অবস্থায় মাটি স্পর্শ করে ছিল। ঘটনাটি সোমবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের তুলসীগঙ্গা নদীর তীরে মাদারতলী ঘাট সংলগ্ন এলাকায় ঘটেছে। স্থানীয় ও পরিবারের ধারণা ঘটনাটি রহস্যজনক।  
মরদেহটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে নরেশ রবিদাসের(৪৫)। তিনি পেশায় জুতা সেলাই এর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আওয়ালগাড়ী গ্রামের তুলসীগঙ্গা নদীর তীরে মাদারতলী ঘাট সংলগ্ন বাঁধের পশ্চিম প¦ার্শে আম গাছে ঝুলন্ত লাশটি দেখতে পায়। পরে তারা এলাকায় খবর দিলে স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে পবিরারের সদস্য ও আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার নিজ এলাকার একটি অনুষ্ঠানে কসমেটিক্স এর দোকান দেয় নিহত নরেশ। রাত ৮টায় দোকানের মালামাল বাড়িতে রেখে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। বিগত কয়েক মাস থেকে সে নেশায় আসক্ত ছিল।
সাবেক ইউপি সদস্য সিদ্দীকুর রহমান বলেন,‘ খবর পেয়ে সকালে আমরা এসে তার ঝুলন্ত লাশটি দেখতে পাই। তার হাত ও পা বাঁধা অবস্থায় রয়েছে। ঘটনাটি রহস্যজনক’। 
নিহতের স্ত্রী সান্তনা রবিদাস,‘ আমার স্বামীর সাথে কারো কোন দ্বন্দ ছিলনা। সে রাতে বাসা থেকে যাওয়ার পরে আর ফিরে আসেনি। তাকে রাতে খোঁজাখুঁজিও করা হয়েছিল। সকালে তার মারা যাওয়ার খবর পেয়েছি’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,‘ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে’। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ