মান্দায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ
নওগাঁর মান্দায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার মান্দা সদর ইউনিয়নের দোসতি গ্রামে।
জানাগেছে, অভিযুক্ত ফজলু গংরা জমি মালিকের বিরুদ্ধে গত ২০১৭ খ্রিষ্টাব্দে নওগাঁ আমলী আদালতে বাঁটোয়ারা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সাক্ষীর পর্যায়ে আছে। এমন অবস্থায় অভিযুক্ত ব্যক্তিরা তড়িঘড়ি করে টিন ও বাঁশের খুঁটি ব্যবহার করে ভুক্তভোগীদের জমি দখল করে নিয়েছেন।
জমি দখল করে নিয়েছেন এমন অভিযোগ প্রভাবশালী ফজলু গংদের বিরুদ্ধে। প্রভাবশালী ফজলু গং হলেন, উপজেলার সদর ইউপির দোসতি গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।
অপরদিকে ভূক্তভোগী অহিদুর গং হলেন, উপজেলার একই ইউপির মেরুল্যা (শাহানাপাড়া) গ্রামের মৃত মমিন উদ্দিন শাহানার ছেলে।
আরো অভিযোগ সুত্রে জানাগেছে, গত ২০০০ সালের দিকে অহিদুর গংরা নজরুল ইসলাম, বয়েজ উদ্দিন ও দিল মোহাম্মাদ গংদের নিকট থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে ক্রয়কৃত জমির মালিক অহিদুর গংরা দোসতি মৌজার ১৫৪ নং খতিয়ানের ৬৩৩ ও ৬৩৪ নং দাগে ৪ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার (১৫ডিসেম্বর) অভিযুক্ত ফজলু গংরা টিন ও বাঁশের খুঁটি ব্যবহার উক্ত জমি রাতের আঁধারে ঘেরাও করে নেয়। এতে করে প্রকৃত জমির মালিক অহিদুর গংরা চরম বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে জমি মালিক ওইদিনই মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী অহিদুর জানান, জমি ক্রয় করার পর থেকে ভোগদখলে আছি।ভোগদখলে থাকাকালীন সময়ে উক্ত জমির খাজনা খারিজও আমাদের নামে করা হয়।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল