লালমোহনে গণমাধ্যমকর্মীদের সাথে ইউএনও'র পরিচিতি সভা
ভোলার লালমোহনে গণমাধ্যমে কর্মীদের সাথে পরিচিতি সভা করেছেন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমোহন উপজেলার সার্বিক উন্নয়নকল্পে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এসময় ইউএনও কে তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর লালমোহন উপজেলায় যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এর আগে ভোলা সদরে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সালাম সেন্টসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied