ঈগল প্রতীক পেলেন দাদাভাই নাসের শাহরিয়ার জাহেদী মহুল
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান জেলার দানবীর দাদাভাই হিসাবে পরিচিতি মুখ নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ সদর-২ আসনে স্বতন্ত্র গ্রার্থী হিসাবে ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের কে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ঝিনাইদহের সদর আসনের সকলকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস.এম রফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল দাদাভাই কে ঈগল প্রতীক বরাদ্দ দেন।
এ সময় তার সাথে মোঃ আবু শাহরিয়ার জাহেদী পিপুল, কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জ্বল, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মোমিনুল ইসলাম মানিকসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ সদর-২ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী সমি, জাসদ সমর্থিত ফজলুল কবির গামা, সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন, জাতীয় পার্টির মাহফুজুর রহমান, তৃণমুল বিএনপির জামিরুল ইসলাম, বিএসপি নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার, এনপিপির মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান হাফিজ ফারুক।
এ ছাড়া ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস,জাতীয় পার্টির মনিকা আলম, তৃণমুল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, সতন্ত্র মুনিয়া আফরিন, ন্যাশনাল পিপলস পার্টিও আনিছুর রহমান।
সবকিছু ঠিক থাকলে ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সাথে সতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারন ভোটারগন।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা