বটিয়াঘাটায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে " ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠান গত রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী সচিব মল্লিকা রাণী মল্লিক, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান আসাবুবুর রহমান আসাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মণিরুজ্জামান মণি, সাংবাদিক গাজী মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোদ্দার, সহকারী মৎস্য কর্মকর্তা আমির আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম কাবের, শিউলি বিশ্বাস, প্রিংকা মিস্ত্রী, সুইটি সহ মৎস্য অধিদপ্তরের কর্মচারীবৃন্দ। এসময় ১৬ জন সুফলভোগীদের মাঝে প্রত্যেককে একটি করে বকনা বাছুর বিতরণ করেন ।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান