খুলনায় প্রতীক পেয়েই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গতকাল সোমবার খুলনার ৬টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফীন। প্রতীক হাতে পেয়েই প্রার্থীরা গণসংযোগ শুরু করেন। খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল ‘নৌকা‘ প্রতীক পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ ‘লাঙ্গল‘, তৃণমূল বিএনপির গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক ‘সোনালী আশঁ‘ এবং অপর স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ‘ঈগল‘ প্রতীক। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাউদ্দিন ‘নৌকা‘ প্রতীক পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির মো. গাউসুল আজম ‘লাঙ্গল‘, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ‘ডাব‘, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় ‘ছড়ি‘, বিএনএমের মো. আব্দুল্লাহ আল আমিন ‘নোঙর‘ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ‘ঈগল‘ প্রতীক পেয়েছেন। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খালিশপুর) আওয়ামী লীগের এস এম কামাল হোসেন পেয়েছেন ‘নৌকা‘ প্রতীক। এ আসনের জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল‘, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন ‘গোলাপ ফুল‘ এবং স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ‘ঈগল‘ প্রতীক পেয়েছেন। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ‘নৌকা‘, জাতীয় পার্টির মো. ফরহাদ হোসেন ‘লাঙ্গল‘, ন্যাশনাল পিপরস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম‘, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আশঁ‘, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ‘ডাব‘, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার‘, বিএনএমের এস এম আজমল হোসেন ‘নোঙর‘, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক‘, স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এম ডি এহসানুল হক ‘সোফা‘, এবং স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল‘ প্রতীক পেয়েছেন। খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ‘নৌকা‘, জাতীয় পার্টির মো. শাহীদ আলম ‘লাঙ্গল‘ এবং ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ‘হাতুড়ী‘ প্রতীক পেয়েছেন। এছাড়া সুন্দরবন উপকূলীয় এলাকা নিয়ে গঠিত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)। আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান ‘নৌকা‘। জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল‘, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম‘, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম ‘ডাব‘, বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর‘, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আশঁ‘, ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল‘ প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু হরেছেন। কেউ কেউ জোহরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। আওয়ামীলীগ প্রার্থীদের পোষ্টার আগেই ছাপা হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই দলীয় নেতা-কর্মীদের পোষ্টার লাগাতে দেখা যায়। রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নিয়েই এলাকায় ছুটে যান খুলনা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাউদ্দিন প্রতীক পেয়েই নগরীর পিকচার প্যালেস মোড়ে প্রচারণা চালান। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খালিশপুর) আওয়ামী লীগের এস এম কামাল হোসেন দৌলতপুর ও খালিশপুর এলাকার বিভিন্নস্থানে প্রচারণা চালিয়েছেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন