স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম প্রতিক পেয়েই কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে প্রতিক পেয়েই প্রচারনার পূর্বে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময় কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার ঈগল প্রতিকে ভোট প্রদানের আহবান করেন, তিনি নির্বাচিত হতে পারলে কেশবপুরের পূর্বাঞ্চলের ২৭ বিলের জলাবদ্ধতা নিরশনে কাজ করবেন। বিগত সময়ে মুখ থুবড়ে পড়া গ্রামীন অবকাঠামো উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ বানিজ্য বন্ধ করে প্রকৃত মেধাবীদের জায়গা করে দিবেন।
উন্নত কেশবপুরের স্বপ্ন বাস্তবায়ন কর্ম-পরিকল্পনার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের বলেন, এলাকা ভিত্তিক উন্নয়নে আমার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক শিক্ষার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষার প্রসার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের সমন্বিত উন্নয়ন, নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার-উন্নয়ন ও আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণও সহজীকরণ, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ক্ষুদ্র-কুটির শিল্পের আধুনিকায়নসহ, সাহিত্য- সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও এলাকা ভিত্তিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবো।
এসময় তিনি আরো বলেন, তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, তুষার,রকি হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন