ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নৌকার প্রার্থীতা ফিরে পেলেন এনামুল হক বাবুল


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:৪৭
৮৮ যশোর-৪ অভয়নগর-বসুন্দিয়া-বাঘারপাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল চেম্বার আদালতে প্রার্থীতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। এর আগে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়।
গত ১৩ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এরপর এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী বৈধতা হারান। এতেও থেমে যাননি আওয়ামী লীগ নেতা ও নৌকার এই প্রার্থী এনামুল হক বাবুল। তিনি চেম্বার আদালতে ফের আপিল করেন। মঙ্গলবার দুপুরে চেম্বার আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে পারছেন।একই  আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়।এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তবে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন