ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সারাদেশ নৌকার বিজয়ের অপেক্ষায়: দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৪:৮
রাজশাহী-৫ (পুঠিয়া, দূর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক দুইবারের এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন,  সারা বাংলাদেশর মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয়ের অপেক্ষায় রয়েছে। কারন দেশের সাধারণ মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। তারা সহিংসতা আর ষড়যন্ত্রের বিরুদ্ধে। 
 
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান এ উন্নয়নে সাধারণ মানুষ খুশী। তারা উন্নয়ন চায়, শান্তি চায়। অপরদিকে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধীরা এ উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্শান্বিত হয়ে নানা রকমের ষড়যন্ত্র ও সহিংসতা করছে যা সাধারণ মানুষের কাছে পরিস্কার। একারনেই সারাদেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয়ের অপেক্ষায় রয়েছে। কারন তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সহিংসতা আর ষড়যন্ত্রের বিরুদ্ধেও তারা কঠোর অবস্থানে  রয়েছেন। 
 
এসময় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গফু্র আলী, সাধারণ সম্পাদক নাজমুদ সাদাত নজম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আহসান সহ অঙ্গসহযোগী  সংগঠনের নেতাকর্মী ও বিপুল পরিমাণ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার