জাতীয় পদক পাওয়ায় ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা
পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে রনিতা বালাকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সন্ধায় উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, মানব কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি বিউটি বিশ^াস, সংস্থাটির পরিচালক রবিউল আজম, জেলা সিএসও সদস্য শাহ মোঃ নাজমুল ইসলাম। এ সময় সংস্থাটির সিএসও সদস্য, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন সহ বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধে বিশেষ অবদান রাখা রনিতা বালা তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন নারী, যিনি পল্লী উন্নয়নে রোকেয়া পদক প্রাপ্ত হন।
এমএসএম / এমএসএম
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
Link Copied