ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, চাঁদপুরে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৪:২৬

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের,পরিবেশ ঠিক রাখবে নির্বাচন কমিশন চাঁদপুরে বলেছেন, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট দেয়া সবার অধিকার।  প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোটার উপস্থিতি করাবে। পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে জেলা রিটানীং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃংখলা রক্ষাবাহিনী কাজ করবে।
তিনি আরো বলেন,আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী  আছেন তাদের শক্তি সামর্থ্য রয়েছে বিধায় নির্বাচনী মাঠে নেমেছেন এবং তারা নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান। আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুরের পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মিশন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন করা। সে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করণীয় আমরা তা করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ অনেকে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ