ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পলাশবাড়ীতে ৫ টি বাস-ট্রাক ভাঙচুর


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৪:৩৩
বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি যাত্রীবাহী বাস, ২ টি পণ্যবাহী ট্রাক ও ২ টি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।
 
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে রংপুর-ঢাকা উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জুনদহ  এলাকায় অবস্থান নেয় বিএনপি ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী। 
 
দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা। 
এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 
 
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি- তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকরাউন্ড টিয়ালশেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সাথে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা