ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র গেলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ১২:৪২

তার দেশ ছাড়া নিয়ে নানা গুঞ্জন ছিল। প্রথমে জানা গেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচের পরই যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব আল হাসান। পরে শোনা গেল টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে নয়, একবোরে শেষ করেই যাবেন তারকা এই অলরাউন্ডার। তবে কবে যাবেন, তা নিয়েই ছিল খানিক ধোঁয়াশা। অবশেষে গতকাল (বুধবার) মধ্যরাতে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে চলে গেন সাকিব। রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় যিনি সশরীরে বিমানবন্দরে উপস্থিত থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পাদনে সাহায্য করেন সেই ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব বুধবার রাত ১টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এদিকে আগামী ২৪ আগস্ট আসবে নিউজিল্যান্ড। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।

জামান / জামান

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো