ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মুরাদ জং এর নির্বাচন প্রচার কার্যের অফিস উদ্বোধন কালে জনতার ঢল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-১২-২০২৩ রাত ১০:৫৩

ঢাকা- ১৯ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী দীর্ঘ ১০ বছর পর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সাভারে নির্বাচন অফিস উদ্বোধন করলেন তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ। মঙ্গলবার (১৯ নভেম্বর)  দুপুর ২টায় ঢাকার সাভারে পৌরসভার শিমূলতলা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন ঢাকা-১৯ আসন থেকে (ঈগল) প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে সারা বাংলাদেশের সব থেকে বেশি ভোট পেয়ে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় দলীয় কর্মকান্ডে প্রকাশ্যে সাভার আশুলিয়ায় তাকে দেখা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ‘ ডামি’ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবে বলে ঘোষণা দেওয়ার পর পরই, নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নেন তিনি।

গতকাল প্রতিক বরাদ্দের পর সাংবাদিকের সামনে আসেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আজ (ঈগল) প্রতিকের নির্বাচন পরিচালনার অফিস উদ্বোধন করতে সাভার আসেন তিনি। এসময় তিনি আসার পূর্বে, তার সমর্থিত হাজার হাজার নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করে সাভার পৌরসভাধীন শিমুলতলা অফিসের সামনে।

অফিস উদ্বোধনে এসে তিনি জনগণের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের পরিক্ষিত নেতা মুরাদ জং, গত ১০ বছর আমি সাভারে আসি নাই, কোন কথাও বলি নাই, কারন আমার অভিভাবক, আমার একমাত্র নেতা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাকে বলেছিল চুপ থাকতে। এবার তিনিই আমাকে বলেছেন কথা বলতে, নির্বাচনে অংশ গ্রহন করতে, জনগণের কাছে ভোট চাইতে, কে বেশি জনপ্রিয় আমি দেখতে চাই।

তার এই কথামতই, আমি নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি, প্রতিক পেয়েছি  (ঈগল)।  ঈগল আপনাদের মার্কা, আপনারা আমাকে ভালোবাসেন, এই মার্কাকে আপনার জয়যুক্ত করবেন। আমি নির্বাচনে বিজয়ী হলে ফুলের মালা আমার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় পরাবো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজী মোঃ শাহাব উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সুজন সহ এসময় ঢাকা আরিচা মহাসড়কে, তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর সমর্থিত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ