লাকসাম আজগরা ইউনিয়নে নলকূপ বসানোর পর উঠে আসছে গ্যাস-পানি
বাড়ির সামনে নলকূপ বসানোর কাজ শুরু করেন আবুল কালাম। বসানো টিউবওয়েল কাজটা শেষ করাও হয়েছে। হঠাৎ পাইপ সজোরে উঠে আসে পানি, একই সঙ্গে প্রচণ্ড বায়ুর চাপ নিচ থেকে ওপরে উঠতে থাকে।
তাদের ধারণা ছিল, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পানির সঙ্গে গ্যাস বের হওয়ার খবরে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আবুল কালামের বাড়ি লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া গ্রামে। রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে কয়েকজন যুবক নতুন নলকুপ থেকে পানি পান করার সময় গ্যাসের গন্ধ পান। এ সময় কৌতুহলবশত একজন দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে মুহূর্তে আগুন ধরে যায়। খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
বাড়ির মালিক আবুল কালাম বলেন, আমার ভাগিনাকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা এখানে ঘর উঠাচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে মিস্ত্রিরা টিউবওয়েলটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায় নিজে নিজে অনর্গল পানি পড়ছে। সাথে গ্যাসও বেরুচ্ছে টিউবওয়েলের মুখ দিয়ে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকে।
এদিকে টিউবওয়েল মিস্তিরা জানান, ৫/৭ দিন পর বুঝা যাবে গ্যাসের অবস্থা।একই গ্রামের মহিন উদ্দিন জানান, টিউবওয়েল বসানোর পর আপনাআপনি পানি উঠতে থাকায় উৎসুক লোকজনের ভিড় জমে যায়। পানির পাশাপাশি গ্যাসের গন্ধ ও শব্দ পাওয়ায় একজন দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে। আমরা বাজার থেকে রাতে ফিরে দেখি টিউবওয়েলে অনবরত আগুন জ্বলছে। রাত হয়ে যাওয়ায় বিষয়টি প্রশাসন বা জনপ্রতিনিধি কাউকে জানাতে পারিনি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied