আবাসিক হোটেলে ইয়াবা কারবার: গ্রেপ্তার ২
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার আবু সিদ্দিকের ছেলে নিজাম উদ্দিন (৪৫) হাতিয়ার রেহানিয়া গ্রামের আলী আজম আমিরুল ইসলাম (৫২)।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের ঈশিতা হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার হরণী ইউনিয়নের ঈশিতা হোটেলের ৪র্থ তলার ১২৮ নং কক্ষে অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিন ও আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০পিস ইয়াবা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। বুধবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিবন্ধী পরিবারের ফসল নষ্ট-হামলার অভিযোগ
শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত