ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা কমাণ্ডারের উপর হামলার ঘটনায় মিছিল ও প্রতিবাদে সমাবেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা এলাকাবাসী। বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যাহ তপদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্মসম্পাদক ওয়হিদুর রহমান রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার সারোয়র হোসেন, বীরমুক্তিযোদ্ধা সফর আলী সওদাগর , বীরমুক্তিযোদ্ধা মমিন হোসেন, বীরমুক্তিযোদ্ধা আ: কাদের, বীরমুক্তিযোদ্ধা তাফাজ্জ্বল হোসেন, বীরমুক্তিযোদ্ধা শফিকুল আলম নান্নু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহদে রাসেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদরের উপর হামলা মানে সারাদেশের বীরমুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। যা মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার পক্ষের শক্তির লোকজন কখনই মেনে নিতে পারে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সকলে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমরা আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রীর কথানুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচান নিশ্চিত করার জন্য নির্বাচনে মাঠে স্বতন্ত্র প্রার্থী পক্ষে মিছিল সমাবেশ করছি। কিন্তু মিছিলে অংশগ্রহণ করার কারণে হামলার শিকার হতে হবে , তা মেনে নিতে পারি না।
উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিলে অংশ গ্রহণ করায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্ল্যাহ তপদার প্রতিপক্ষ কর্তৃক হামলার শিকার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড