কোনাবাড়ীতে আইনি পাওনা পেলেন পদত্যাগী শ্রমিক
গাজীপুরের কোনাবাড়ীতে আইনি পাওনা পেলেন পদত্যাগী শ্রমিক আবুল কালাম আজাদ। তিনি মহানগরীর কোনাবাড়ীর আমবাগ রোড এলাকায় মামুন নীটওয়্যার লিমিটেডে লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, তিনি ২০১১ সনের ১ ফেব্রুয়ারি ওই কারখানায় যোগদান করে কাজ করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ বকেয়া মজুরি, অর্জিত ছুটির মজুরি ও অন্যান্য আইনানুগ পাওনাদি পরিশােধ না করে টালবাহানা শুরু করে। পরবর্তীতে ওই শ্রমিক গত ৬ জুন জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের মাধ্যমে একটি অনুযােগপত্রের অনুলিপি দাখিল করেন। উক্ত অনুযােগপত্রের অনুলিপির পরিপ্রেক্ষিতে বুধবার (১১ আগস্ট) কারখানা কর্তৃপক্ষ এবং ফেডারেশনের মধ্যস্থতায় আলাপ-আলােচনার ভিত্তিতে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ওই শ্রমিকের বকেয়া মজুরি, অর্জিত ছুটির মজুরি ও অন্যান্য আইনানুগ সমুদয় পাওনা বাবদ ১ লাখ ৮১ হাজার ৬০২ টাকা পরিশোধ করে।
এ বিষয়ে জানতে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কোনাবাড়ী শাখার সভাপতি মো. আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সর্বাধিক গুরুত্ব দিয়ে শ্রমিকের আইনগত অধিকার আদায়ের চেষ্টা করে যাচ্ছি।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied