বাঁশখালীতে দুই শক্তিশালী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া আহত -২
চট্টগ্রামের বাঁশখালীতে দুই শক্তিশালী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে,এতে ২ জন আহত হয়।
আহতরা হলেন, রনিদাশ (২৯),যুব লীগ নেতা জসিম উদ্দিন (৩২), আহত দুই জনই দক্ষিণ জলদির ৮ নং ওয়ার্ড এলাকার। তারা দুইজনই নৌকা সমর্থক বলে জানা গেছে।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলাস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে প্রধান সড়কের উপর এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি নির্বাচনী প্রতীক ঈগল পাখির সমর্থকরা উপজেলা পরিষদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়, এসময় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানরত মোস্তাফিজুর রহমান চৌধুরী সমর্থকরা নৌকার স্লোগান দিয়ে কার্যালয় থেকে বের হওয়াতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।
এতে একপর্যায়ে দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ঘটনা শুরু হওয়ার সাথে সাথে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল খালেক পাটোয়ারী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনিক বড়ুয়া জানান, ২ জনকে আহতবস্থায় হাসপাতালে আনা হয়েছে, চিকিৎসা শেষে দুইজনই বাড়ি চলে গেছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি